চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু

শনিবার সকালে শিবগঞ্জ উপজেলার তর্তিপুর ও দুপুরে ভোলাহাট উপজেলার বজরাটেক এলাকায় মারা যান তারা

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ও পাগলা নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে শিবগঞ্জ উপজেলার তর্তিপুর ও দুপুরে ভোলাহাট উপজেলার বজরাটেক এলাকায় মারা যান তারা।

নিহতদের মধ্যে ভোলাহাট উপজেলার দুজন হল- রাধানগর কলোনীর আব্দুল কাদেরের ছেলে জিহাদ মিয়া ও সুবেদ মিস্ত্রির ছেলে আজিজুল হক । অন্যআরেক জন শিবগঞ্জ উপজেলার তর্তিপুরের স্কুল ছাত্রী পিয়াঙ্কা। ভোলাহাট থানার ওসি সুমন কুমার ও ফায়ার সার্ভিসের টিম লিডার ফরিদ উদ্দীন জানান- দুপুরে ভোলাহাটের বজরাটেক এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে যায় জিহাদ ও আজিজুলসহ আরো দুজন। তারা বল নিয়ে খেলছিল। এমন সময় চারজনই স্রোতের তোড়ে ভেসে যায়। দুজন সাঁতরে তীরে উঠলেও তলিয়ে যায় জিহাদ ও আজিজুল। পরে বেলা ৩ টার দিকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে সকালে শিবগঞ্জে তর্তিপুরে গোসল করতে নামে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী পিয়াঙ্কা। এসময় অসাবধানতাবশত ডুবে যায় সে। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। প্রিয়াঙ্কা রানীহাটি কামার পাড়ার রুপকুমারের মেয়ে। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️