‎ক্লাসে মোবাইল ফোনে টিকটক ভিডিও তৈরির অভিযোগে নবীগঞ্জের তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ‎

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ক্লাস চলাকালীন মোবাইল ফোনে ভিডিও ধারণ ও টিকটক তৈরির অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

‎ক্লাসে মোবাইল ফোনে টিকটক ভিডিও তৈরির অভিযোগে নবীগঞ্জের তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার  ‎
সংগ্রহীত ছবি

‎স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ক্লাস চলাকালীন মোবাইল ফোনে ভিডিও ধারণ ও টিকটক তৈরির অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

‎শনিবার (৪ অক্টোবর) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসুর আহমদ আতিক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

‎বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- সর্দারপুর গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল রকিব (রোল নং ১০১), শেরপুর গ্রামের আমির খানের ছেলে নাঈম খান (রোল নং ৭৬) এবং বড় শাখোয়া গ্রামের কাওছার মিয়ার ছেলে ইমানী মিয়া (রোল নং ৬৪)।

‎বিদ্যালয় কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, গত সপ্তাহে ক্লাস চলাকালীন সময়ে ওই তিন শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রকাশ করে। বিষয়টি শিক্ষকদের নজরে এলে তদন্তের পর তাদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

‎ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসুর আহমদ আতিক বলেন, “বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার পরিবেশ সুরক্ষার স্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ এমন কাজ করলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎এ ঘটনায় বিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। অভিভাবকদের অনেকে শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে বিদ্যালয়ে শৃঙ্খলা ও নজরদারি আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️