নাচোল ইউনিয়ান পরিষদ চেয়ারম্যানের সাথে ইউনিয়নবাসীর মতবিনিময়সভা

আবুল হোসেন নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে ইউনিয়নবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১জুলাই(শনিবার) বেলা সাড়ে ১১টায় ৩নং নাচোল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান সফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুলের সঞ্চালনায়
মতবিনিময় সভায় ইউনিয়নবাসীর চাওয়া-পাওয়ার বিষয়ে উন্মুক্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূর কামাল, সাবেক সহ সাধারণ সম্পাদক শারিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, বিএনপি নেতা আশরাফুল হক,রাজবাড়ী কলেজের প্রভাষক হুমায়ুন কবির আজম ও খলিলুর রহমান,ইউপি সদস্য আতাউর রহমান, শাহজাহান আলী ও জাহাঙ্গীর আলম।
এসময় ৩নং নাচোল ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জনসাধারণ তাদের চাওয়া-পাওয়া নিয়ে খোলামেলা মতামত ব্যক্ত করেন এবং নাচোল ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কাজের ধারা অব্যাহত রাখার জন্য আবারও শফিকুল চেয়ারম্যান কে নির্বাচিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।




