নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন

নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন

তৈয়বুর বহমান নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার দামপুরা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভীত বিশিষ্ট ১ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১২ টার সময় এ একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের উদ্বোধন করেন নওগাঁ- ১ আসনের (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি সাজ্জাদ আলী টিটু। সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। 

আরো উপস্থিত ছিলেন নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর আলম, উপজেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ শফিউল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রকিব মোল্লা প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ' তোমাদের সময়মত স্কুলে আসতে হবে এবং পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হতে হবে। সেই সাথে মাদকমুক্ত দেশ গড়তে হবে। কেউ যদি মাদকের কারবার করে তাকে পুলিশের কাছে সোপর্দ করতে হবে।

তিনি আরও বলেন, 'ছাত্র-ছাত্রীরা, তোমরা তোমাদের বাড়ির আশেপাশের পতিত জায়গা গুলোতে গাছ রোপন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করবে।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতি তাঁর বক্তব্যে বলেন, 'আমরা ৪ তলা ভীত বিশিষ্ট এর ১ তলা পেয়েছি। বাকি ৩ তলা যেন খুব অল্প সময়ের মধ্যে সম্পন্ন হয় সেজন্য তিনি সংসদ সদস্যর দৃষ্টি আকর্ষণ করেন। এবং সবশেষে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন। 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️