সাপাহারে ইসলামী আন্দোলন প্রার্থী আব্দুল হকের মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-১ (সাপাহার–পোরশা–নিয়ামতপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা আব্দুল হক শাহ্ চৌধুরীর সমর্থনে সাপাহারে অনুষ্ঠিত হয়েছে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ।

সাপাহারে ইসলামী আন্দোলন প্রার্থী আব্দুল হকের মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ

রবিউল ইসলাম সাপাহার নওগাঁ প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-১ (সাপাহার–পোরশা–নিয়ামতপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা আব্দুল হক শাহ্ চৌধুরীর সমর্থনে সাপাহারে অনুষ্ঠিত হয়েছে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ।

রবিবার বেলা ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার উদ্যোগে ফিলিংস স্টেশন এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। প্রার্থী মাওলানা আব্দুল হক শাহ্ চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত শোডাউনে তিন শতাধিক মোটরসাইকেল আরোহীসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে সারাদিনব্যাপী উপজেলা সদর বাজারসহ বিভিন্ন এলাকায় হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে গণসংযোগ চালান নেতাকর্মীরা। পরে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চের সামনে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার সভাপতি খন্দকার ফারুক আহম্মেদ মাস্টার।

পথসভায় বক্তব্য রাখেন, এমপি পদ প্রার্থী মাওলানা আব্দুল হক শাহ্ চৌধুরী, সাপাহার উপজেলা ইসলামী আন্দোলন এর সহ-সভাপতি হাফেজ মাওলানা রবিউল ইসলাম, সেক্রেটারী মুহাঃ আঃ হালিম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সেক্রেটারী মুফতি এনামুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আঃ রাজ্জাক প্রমূখ।এসময় উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শান্তিপূর্ণভাবে এই শোভাযাত্রা ও গণসংযোগের আয়োজন করা হয়েছে এবং তারা শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️