ধানের আঁটি তোলার সময় বজ্রপাতে ছাত্রশক্তি সদস্যের মৃত্যু

ধানের আঁটি তোলার সময় বজ্রপাতে ছাত্রশক্তি সদস্যের মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে ধানের আঁটি তোলার সময় বজ্রপাতে মজনু মিয়া (২৭) নামে এনসিপি ছাত্রশক্তির এক নেতার মৃত্যু হয়েছে। 

১৫ মে শুক্রবার দুপুরে উপজেলার জোড়খালি ইউনিয়নের হাট মাগুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তিনি অনার্স পরীক্ষা দিয়েছেন। 

নিহত মজনু মিয়া মাদারগঞ্জ উপজেলা ছাত্রশক্তির একজন সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানায়, দুপুরে বৃষ্টির মধ্যে মজনু মিয়া তার মা ও এক ভাইকে নিয়ে ধানের আঁটি জড়ো করছিলেন। আঁটি আনতে মা ও ভাইয়ের কাছ থেকে কিছুটা দূরে গেলে তার কাছেই বৃষ্টিসহ বজ্রপাত হয়। বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, বজ্রপাতে মজনু মিয়া নামে এক ছাত্রের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মর্মান্তিক এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️