দুমকীতে প্রকাশ্যে পাঁচজনকে কুপিয়ে জখম,বাবা-ছেলে আটক

দুমকীতে প্রকাশ্যে পাঁচজনকে কুপিয়ে জখম,বাবা-ছেলে আটক

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকীতে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের উপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পাঁচজনকে গুরুতর জখম করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

‎বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এ রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পূর্ব বিরোধকে কেন্দ্র করে ফিরোজ আলম শাওন ও তার বাবা ছিদ্দীকুর রহমানসহ তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে প্রতিপক্ষের উপর হামলা চালায়।

‎হামলায় আহতরা হলেন—সাফিয়া বেগম (৫০), সোহরাফ হোসেন (৬৫), মো. মুছা (২৬), নজরুল ইসলাম (২৭) ও আবুয়াল হোসেন (৬৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

‎হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে সাফিয়া বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। অপর চারজন দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসাধীন রয়েছেন।

‎এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দীন জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং প্রধান অভিযুক্ত ফিরোজ আলম শাওন ও তার বাবা মো. সিদ্দিকুর রহমানকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

‎স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল, যা শেষ পর্যন্ত ভয়াবহ সহিংসতায় রূপ নেয়। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️