পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মোড় থেকে পুরাতন বাজার পর্যন্ত এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, সদর হাসপাতালের আরএমও ডা. আব্দুস সামাদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. মামুন-অর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মো. খাইরুল ইসলামসহ অন্যরা।
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ এবং শহরের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনসহ সকলকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে।
এ কার্যক্রমে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।




