চাঁপাইনবাবগঞ্জে রজব হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

চাঁপাইনবাবগঞ্জে রজব হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রকাশ্য দিবালোকে যুবক রজব আলী (২৬) হত্যাকাণ্ডের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের রাজপথ।

রবিবার (২৮ জুন) সকালে নিহতের মহল্লা মসজিদপাড়ার অর্ধশতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে অংশ নেওয়া ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী পলাতক প্রধান আসামি জিশানকে দ্রুত গ্রেপ্তার এবং জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছেন।

রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা হাসপাতালের মোড় থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়ইন্দারা মোড়ে এসে শেষ হয়। এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান নিয়ে স্লোগান দেন এবং অনতিবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ চলাকালীন হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের বাবা নজরুল ইসলাম। তিনি মামলার প্রধান আসামি জিশানের দ্রুত গ্রেপ্তার দাবি করে বলেন, গত বুধবার দুপুরে একই মহল্লার মো. জিসান (২৪) ও মো. মেহেদী (২৪) প্রকাশ্য দিবালোকে জেলা হাসপাতাল সংলগ্ন পদ্মা ক্লিনিকের সামনে আমার ছেলে রজব আলীকে (২৬) ছুরিকাঘাতে হত্যা করে। এসময় মেহেদী রজবকে ধরে রাখে আর জিসান বুকে ছুরি মারে। লোকজন রজবকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, এই ঘটনায় সদর থানায় ওই দুজনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। মেহেদীকে পুলিশ গ্রেপ্তার করলেও মূল ঘাতক জিশান এখনো পলাতক থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। হত্যাকাণ্ডের পর একজন আসামি গ্রেপ্তার হলেও মূল অপরাধীকে ধরতে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন পিপিএম জানান, মামলার একজন আসামিকে (মেহেদী) গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি জিশানকে গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে। আশা করছি শিগগিরই সে পুলিশের খাঁচায় ধরা পড়বে।

উল্লেখ্য, গত বুধবার দুপুরে বন্ধুদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে মাদকাসক্ত জিশান ও মেহেদী নির্মমভাবে রজব আলীকে হত্যা করে। ঘটনার দিন রাতেই মেহেদী গ্রেপ্তার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও, মূল হত্যাকারী জিশান গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ভুক্তভোগী পরিবার ও মসজিদপাড়ার বাসিন্দারা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️