সিভিএ এর আয়োজনে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন

বিশ্ব ভেটেরিনারি দিবস- ২০২৫ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশনের (সিভিএ) আয়োজনে ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে

সিভিএ এর আয়োজনে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:বিশ্ব ভেটেরিনারি দিবস- ২০২৫ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশনের (সিভিএ) আয়োজনে ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৬ এপ্রিল) সকাল- ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সদরের খরিতলা বাররশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রায় ৩০০ গরু- ছাগলের চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি কৃমিনাশক,এপিটাইজার ও রুচি বর্ধক জাতীয় ওষুধ ফ্রি বিতরণ করা হয়।

প্রোগ্রামের সার্বিক বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশন সহ- সভাপতি ডাঃ আব্দুল্লাহ আল মামুন বলেন,প্রাণী স্বাস্থ্য সেবার মান সংরক্ষণ ও উন্নয়নে নিয়োজিত ভেটেরিনারিয়ানরা আজ বদ্ধপরিকর। আমরা আমাদের চাহিদার আলোকে প্রাণী স্বাস্থ্য সেবার মান উন্নয়নে যথেষ্ট কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আমাদের এসোসিয়েশন এরকম ক্যাম্পেইন আয়োজনের ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করবে।

সেবা নিতে আসা সংশ্লিষ্ট এলাকার পোষাপ্রাণীর মালিকরা এ উদ্যোগকে সাধুবাদ জানান। একইসাথে ভবিষ্যতে এ ধরণের ক্যাম্পেইন নিয়মিত আয়োজনের দাবি জানান তারা।

ক্যাম্পেইন চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ রাজিন বিন রেজাউল, সাধারণ সম্পাদক ডাঃ মীম ওবাইদুল্লাহ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️