চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ তিন যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দ্বারিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ তিন যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দ্বারিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে র‍্যাবের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। আটক হওয়া ব্যক্তিরা হলেন-মোমিন আলী (২৩), নাসিম উদ্দিন (২৪) এবং লতিফুর রহমান (২৩)।

আটক তিনজনেরই বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরের শাহাজাহানপুরে।

র‍্যাব জানায়, টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৫-এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, দ্বারিয়ারপুর বাজার এলাকায় হেরোইন বিক্রির উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি অবস্থান করছে। পরে দ্বারিয়ারপুর গোরস্থান হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের সামনে পাকা সড়কে সন্দেহভাজনদের তল্লাশি চালিয়ে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

র‍্যাব আরও জানায়, প্রতিষ্ঠাকাল থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় এবং সবধরনের অপরাধ দমনে র‍্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️