রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন

রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে রিয়াজ আহমেদকে সভাপতি ও ইবনে মাসুদকে সাধারণ সম্পাদক করে রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম। 

শুক্রবার (১৪ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ধানসুরা বিএনপি কার্যালয়ে রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কাওসারুল ইসলাম রতন। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ- ১ আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি'র মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৫ নং রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আলী (টিটু) 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র কৃষক দলের সভাপতি সাইফুদ্দিন মন্ডল, রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক নূহ আলম প্রমূখ। 

ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মেলন সফল করতে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলন কেন্দ্রে হাজির হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️