নিয়ামতপুরে ফসলের ক্ষেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১

সালামের দুটি ছাগল সাহাবুলের লাগানো গমের চারা নষ্ট করে ফেলে। সাহাবুল ছাগল দুটিকে খোঁয়াড়ে দিলে সালামসহ কয়েকজন সাহাবুলের বাড়িতে এসে হুমকি প্রদান করে চলে যায়।

নিয়ামতপুরে ফসলের ক্ষেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১

তৈয়বুর বহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে গমের জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সাহাবুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।গুরুত্বর আহত হয়ে সাহাবুলের স্ত্রী পারুল আক্তার (৪৮) ও ছেলে রাজশাহী মেডিকেলে ভর্তি রয়েছে ।  রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের মুন্দখৈর এলাকায় এ ঘটনা ঘটে।

সাহাবুল ইসলাম ওই এলাকার মৃত মোজাফফর হোসেনের ছেলে। 

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই এলাকার সালামের দুটি ছাগল সাহাবুলের লাগানো গমের চারা নষ্ট করে ফেলে। সাহাবুল ছাগল দুটিকে খোঁয়াড়ে দিলে সালামসহ কয়েকজন সাহাবুলের বাড়িতে এসে হুমকি প্রদান করে চলে যায়। বিষয়টি নিয়ে সাহাবুল থানায় একটি অভিযোগ দায়ের করেন। গতকাল থানা থেকে তদন্তকারী কর্মকর্তা সেখানে উপস্থিত হয়ে উভয়পক্ষকে শান্ত থাকার এবং বিষয়টি থানায় বসে মীমাংসা করার কথা জানান। 

পুলিশ চলে আসার ১ ঘন্টা পর গতকাল সন্ধ্যায় মূল আসামি সালামসহ অন্যান্যরা হাঁসুয়া, চাকু, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে সাহাবুলের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাঁকে রক্ষা করতে স্ত্রী ও সন্তান এগিয়ে তাঁদেরকেও গুরুত্বর আহত করে। ঘটনাস্থলেই সাহাবুলের মৃত্যু হয়। স্হানীয়রা তাঁর স্ত্রী ও সন্তানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে ভর্তি করান।

ঘটনার পর পুলিশ রাতভর অভিযান পরিচালনা করে মূল আসামি সালাম ও তাঁর ছেলে রিপনকে গ্রেপ্তার করে। 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। দু'জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাঁকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️