ইসলামী আন্দোলন কখনোই ফ্যাসিবাদের সাথে ছিল না-যুগ্ম মহাসচিব আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ইসলামী শক্তি সন্ত্রাস বা চাঁদাবাজি করে না। আমরা সব ইসলামিক শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি

ইসলামী আন্দোলন কখনোই ফ্যাসিবাদের সাথে ছিল না-যুগ্ম মহাসচিব আতাউর রহমান

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ইসলামী শক্তি সন্ত্রাস বা চাঁদাবাজি করে না। আমরা সব ইসলামিক শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। ইসলামী আন্দোলন হিংসার রাজনীতি করে না, মানুষের কল্যাণে রাজনীতি করে। ইসলামী আন্দোলন কখনোই ফ্যাসিবাদের সাথে ছিল না।

বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর দুপুরে নওগাঁর পোরশা উপজেলার কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ পোরশা-সাপাহার-নিয়ামতপুর উপজেলা শাখার সদস্য ও কর্মী সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান আরো বলেন, আওয়ামী লীগের সবাই খারাপ ছিলেন না। কোনো ভালো মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কিছু দলের নেতারা দুর্নীতিতে জড়িত, কর্মীরা চাঁদাবাজি করেন এগুলো আমরা চাই না। যারা অতীতে দেশ শাসন করেছেন, তাদের চরিত্র সংশোধন হয়নি। তারা যদি ভালো কিছু করতেন, মানুষ জানতো তারা ক্ষমতায় গেলে ভালো কিছু করবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নওগাঁ-১ আসনের এমপি প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল হক শাহ্-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মুফতী হাজ্বী শেখ নুরুন নাবী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ( খুলনা বিভাগ) মুফতী মোস্তফা কামাল, নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মুহাম্মদ আশরাফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ নাজমুল ইসলাম সহ অন্যরা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️