না ফেরার দেশে সাংবাদিক আবু সাঈদ  

নওগাঁর বদলগাছী উপজেলার সিনিয়র সাংবাদিক আবু সাঈদ মারা গেছেন

না ফেরার দেশে সাংবাদিক আবু সাঈদ  

এবিএস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ:নওগাঁর বদলগাছী উপজেলার সিনিয়র সাংবাদিক আবু সাঈদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি বদলগাছী উপজেলার চাংলা গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

বিকেল ৩ টার দিকে আবু সাঈদ হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হলে তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে বিকেল সাড়ে ৪ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি দীর্ঘদিন পরিবার নিয়ে উপজেলা সদরে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে দৈনিক আজকালের খবর পত্রিকায় বদলগাছী উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তার মৃত্যুতে জেলা প্রেসক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ এবং বদলগাছী প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। সেই সাথে শোকসন্তোপ পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।#

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️