চাঁপাইনবাবগঞ্জে দুই কিশোর হত্যার ঘটনায় মামলা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ছুরিকাঘাতে দুই কিশোর হত্যার ঘটনায় একটি মামলা করা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে দুই কিশোর হত্যার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ছুরিকাঘাতে দুই কিশোর হত্যার ঘটনায় একটি মামলা করা হয়েছে। বুধবার রাতে নিহত মাসুদ রানার বাবা এজাবুল হক বাদী হয়ে মামলাটি করেন। হত্যাকাণ্ডের পর আটক দুইজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,মঙ্গলবার রাতে উপজেলার মল্লিকপুরে ছুরিকাঘাতে মারা যান একই উপজেলার খোলসী গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ রানা ও চাঁদপাড়ার আব্দুর রহিমের ছেলে রায়হান আলী। ওই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

নাচোল থানার ওসি আরও জানান,মামলায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও সাত থেকে আট জনকে আসামি করা হয়েছে। মামলার পর মল্লিকপুরের আজিজুল হক ও মো. তাসিম নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুইজনকে মঙ্গলবার রাতেই সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়ায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওসি জানান,বাকি আসামিদের গ্রেপ্তারে এরইমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ।

এর আগে,দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন,মল্লিকপুরের আব্দুস সালাম ও শাহীন আলীর মধ্যে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মারা যায় মাসুদ ও রায়হান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️