নাচোলে ওএমএস ডিলার লটারির মাধ্যমে ৬ জন নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার জন্য সরকার ঘোষিত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারির মাধ্যমে ৬ জনকে চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে।

নাচোলে ওএমএস ডিলার লটারির মাধ্যমে ৬ জন নির্বাচিত

আবুল হোসেন নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার জন্য সরকার ঘোষিত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারির মাধ্যমে ৬ জনকে চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল হোসেনের সভাপতিত্বে লটারির মাধ্যমে এই বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহানাজ পারভীন জানান, নাচোল পৌরসভার ছয়টি নির্ধারিত স্থানে ওএমএস ডিলার নিয়োগের জন্য ১৯টি আবেদন জমা পড়ে। পরে উন্মুক্ত লটারির মাধ্যমে ছয়জন আবেদনকারীকে ডিলার হিসেবে নির্বাচিত করা হয়। নির্বাচিত ব্যক্তিরা হলেন: মো. দেলোয়ার হোসেন (ডালিম) চেয়ারম্যান পাড়া, উজ্জ্বল হোসেন,মধ্য বাজার,আতাউর রহমান,ইসলামপুর মোড়, আবুল কাইসার শিরাজ,মোমিনপাড়া, মো. নুহু আলম,রেল স্টেশন বাজার, শরিফুল ইসলাম, দক্ষিণ সাঁকোপাড়া,লটারির ফলাফল ঘোষণার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন নবনির্বাচিত ডিলারদের দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান, যাতে সরকার ঘোষিত এই কর্মসূচির সুফল প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছায়। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা, প্রতিযোগী আবেদনকারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️