নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫। শুক্রবার সকাল ১০টায় নাচোল ডায়াবেটিক সমিতির আয়োজনে সচেতনতামূলক র‌্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

আবুল হোসেন নাচোল প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫। শুক্রবার সকাল ১০টায় নাচোল ডায়াবেটিক সমিতির আয়োজনে সচেতনতামূলক র‌্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে সমিতির কার্যালয়ে “কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন, শৃঙ্খলিত জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি বলেন-“ডায়াবেটিস এখন আর বয়সভিত্তিক রোগ নয়; এটি জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িত। কর্মস্থলে সচেতনতা বাড়াতে পারলেই আমরা দ্রুত এই ঝুঁকি কমাতে পারব।” সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সহিদ। তিনি বলেন—

“গ্রাম পর্যায়ে ডায়াবেটিস বিষয়ে সচেতনতার অভাবই সবচেয়ে বড় সমস্যা। নাচোল ডায়াবেটিক সমিতি মানুষকে স্বাস্থ্যসচেতন করতে নিয়মিত কাজ করে যাচ্ছে।” আলোচনায় অংশ নিয়ে সমিতির নিয়মিত চিকিৎসক ডা. আব্দুর রব সিদ্দিকী বলেন—

“সময়মতো পরীক্ষা, নিয়মিত হাঁটা, পরিমিত খাদ্যগ্রহণ এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ—এই চারটি বিষয় মেনে চললেই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।” দিবসটি উপলক্ষে ডায়াবেটিস আক্রান্ত সদস্যদের জন্য ফ্রি চিকিৎসা ও পরামর্শ সেবা প্রদান করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাচোল থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম,নাচোল সরকারি ডিগ্রি কলেজের (অবসরপ্রাপ্ত)অধ্যক্ষ হাফিজুর রহমান, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, এশিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইসাহাক আলী, পাঠশালা একাডেমির অধ্যক্ষ শাহাদাত,উপজেলা বিএনপির (সাবেক) সাংগঠনিক সম্পাদক নুর কামাল, পৌর সাধারণ সম্পাদক দুরুল হোদা, পৌর বিএনপি'র সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আসিক মাহমুদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমিতির অসংখ্য সদস্য উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️