চাঁপাইনবাবগঞ্জ জেলা চাউল কল মালিক গ্রুপের দায়িত্ব হস্তান্তর ও নবনির্বাচিত কমিটির শপথ গ্ৰহণ

চাঁপাইনবাবগঞ্জ জেলা চাউল কল মালিক গ্রুপের দায়িত্ব হস্তান্তর ও নবনির্বাচিত কমিটির শপথ গ্ৰহণ অনুষ্ঠিত হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ জেলা চাউল কল মালিক গ্রুপের দায়িত্ব হস্তান্তর ও নবনির্বাচিত কমিটির শপথ গ্ৰহণ

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জ জেলা চাউল কল মালিক গ্রুপের দায়িত্ব হস্তান্তর ও নবনির্বাচিত কমিটির শপথ গ্ৰহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর ) রাতে শহরের স্কাই ভিউ ইনন রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এই দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান হয়।

দায়িত্ব হস্তান্তর ও নবনির্বাচিত কমিটির শপথ গ্ৰহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির সাবেক চেয়ারম্যান ও এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা চাউল কল মালিক গ্রুপের নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রাজ্জাক খান। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা চাউল কল মালিক গ্রুপের নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আমিনুল ইসলাম সেন্টু। 

২০২৪-২০২৬ মেয়াদে দ্বি-বার্ষিক নির্বাচনে কমিটির সভাপতি হয়েছেন জেলার বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স আনোয়ার অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হয়েছেন মফিজ অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোঃ মফিজ উদ্দিন। সিনিয়র সহ-সভাপতি নবাব গ্ৰুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব¦ মো. আকবর হোসেন সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শপথ গ্ৰহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সাগর, আদর্শ গ্ৰুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাদিকুল ইসলাম, রমজান আলী, সাহেব অটো রাইস মিলের স্বত্বাধিকারী সাহেব আলীসহ অন্যান্য অটো রাইস মিলের স্বত্বাধিকারীগণ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️