নওগাঁয় সমন্বয়ক পরিচয় দানকারীর ভাই ছাত্রলীগ নেতা রকি গ্রেফতার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নওগাঁয় আন্দোলন দমনের জন্য লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নওগাঁয় সমন্বয়ক পরিচয় দানকারীর ভাই ছাত্রলীগ নেতা রকি গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নওগাঁয় আন্দোলন দমনের জন্য লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করার অভিযোগে রাকি হোসাইন রকি (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের পর আজ (২২ জানুয়ারী) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয় । এর আগে গতকাল মঙ্গলবার রাতে শহরের দয়ালের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রকি নওগাঁ শহরের মুন্সিপাড়া এলাকার বাবু হুসাইনের ছেলে।

গ্ৰেফতার রাকি হোসাইন (রকি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নওগাঁ সরকারি কলেজ শাখার আহ্বায়ক কমিটির সদস্য। এছাড়াও নওগাঁয় সমন্বয় পরিচয় দানকারী রিয়াদুস সালেহীনের বড় ভাই বলে জানা গেছে।

পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নওগাঁয় স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের আন্দোলন দমনের জন্য লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করে রাকি হোসাইন রকি। ৫ আগস্টের পর থেকেই আত্নগোপনে চলে যায়। এদিকে তার বড় ভাই রিয়াদুস সালেহীন সমন্বয়ক পরিচয় দিয়ে ভাইয়ের গ্ৰেফতার এড়াতে সাহায্য করে যাচ্ছিলেন। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের দয়ালের মোড় হতে তাকে গ্রেফতার করে পুলিশ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ফজলে রাব্বি জানান- গ্ৰেফতার রাকি হোসাইন রকির ভাই রিয়াদুস সালেহীন ৫ আগষ্টের পর থেকে নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে বেড়াতেন। পাশপাশি স্কুলের শিক্ষক পদত্যাগ করানো ও টাকার বিনিময়ে পুনর্বহাল, এক পক্ষের জমি অন্য পক্ষকে নিয়ে দেওয়া, খাস জমি ও পুকুর নিজে লিজ নেওয়া, মাঠ সংস্কারের টেন্ডার নেওয়াসহ বিভিন্ন তদবির করে বিতর্কিত কর্মকাণ্ড চালাতেন। তার বড় ভাই নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য হওয়ায় তাকে সেল্টার দিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াতে সাহায্য করেন তিনি। 

তিনি আরও বলেন, ব্যক্তি অপরাধের দায়ভার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন শিক্ষার্থী নিবে না।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, গ্ৰেফাতার রাকি হোসাইন রকি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করার অভিযোগে তাকে গ্ৰেফতার করা হয়। গ্ৰেফতারের পর আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️