নাসিরনগরে ইঁদুরের ওষুধ খেয়ে যুবকের মৃত্যু

সুজিত কুমার চক্রবর্তী ব্রাহ্মণবাড়িয়া স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ইঁদুরের ওষুধ খেয়ে আব্দুল আলী (১৮) নামে এক যুবকের মৃত্যুর হয়েছে।
মঙ্গলবার ৫ মে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ভোলাউক গ্রামে এই ঘটনাটি ঘটেছে। নিহত আব্দুল আলী ভোলাউক গ্রামের মোঃবরজু মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, বাড়ির লোকজন প্রাথমিকভাবে ধারণা করেছে, আব্দুল আলী ইঁদুরের বিষ সেবন করেছে। বিষ খেয়ে গুরুত্ব অসুস্থ হয়ে পড়লে প্রাথমিকভাবে নাসিরনগরে চিকিৎসা করার পর তার অবস্থা উন্নতি না হওয়ায় দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনের জন্য পুলিশের কর্তৃপক্ষ তদন্ত করছেন।




