কিংবদন্তির নেত্রী ইলা মিত্রের ৯৮ তম জন্মবার্ষিকী পালিত

কিংবদন্তির নেত্রী ইলা মিত্রের ৯৮ তম জন্মবার্ষিকী পালিত

কিংবদন্তির নেত্রী ইলা মিত্রের ৯৮ তম জন্মবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে বুধবার উপস্থিত বক্তৃতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তেভাগা আন্দোলনের কিংবদন্তির নেত্রী ইলা মিত্রের ৯৮ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকার কৃষ্ণগোবিন্দপুর কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রগতিশীল নারীদের সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’।

কলেজের উপাধ্যক্ষ মাসুদুর রহমানের সভাপতিত্বে ও গ্রন্থাগারিক আমিনুল ইসলামের সঞ্চালনায় ইলা মিত্রের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন সংগঠনের সভাপতি ফারুকা বেগম, সদস্য শামীমা সুলতানা, কলেজটির সহকারী অধ্যাপক সাবিরুন্নেসা, সমাজসেবক মোমিন উদ্দিন বিশ্বাস প্রমূখ।

বক্তারা তেভাগা আন্দোলনে ইলা মিত্রের ভূমিকার পাশাপাশি এলাকায় কৃষ্ণগোবিন্দপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের লেখাপড়ায় আগ্রহী করার ভূমিকার কথা তুলে ধরেন।

উপস্থিত বক্তৃতায় অংশ নিয়ে পুরস্কার জিতেন কলেজের শিক্ষার্থী শরিফা খাতুন, মো. সানাউল্লাহ, মো. সেলিম মিয়া ও সাহিনা খাতুন। শেষে পুরস্কার হিসেবে তাদের হাতে বই তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️