চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসায় বুধবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।
সাবেক সংসদ সদস্য ও মাদ্রাসাটির বর্তমান ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. লতিফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম, নবাব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকবর হোসেন, মেসার্স রিপন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. খাবিরুল ইসলাম। সূচনা বক্তব্য দেন মাদ্রাসাটির অধ্যক্ষ ড. মোহা. এমরান হোসেন।
অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি আবদুল ওদুদসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে মাদ্রাসাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।




