চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতদের স্মরণ

বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ এবং আহতদের স্মরণ করল চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ

চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতদের স্মরণ

মামুন সরকার চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ এবং আহতদের স্মরণ করল চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ। বুধবার (২৭ নভেম্বর) এ উপলক্ষে কলেজের ক্লাসরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

 মূখ্য আলোচক হিসেবে ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামীম আহমেদ। সূচনা বক্তব্য প্রদান করেন আয়োজক কমিটির আহ্বায়ক ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শবনম মোস্তারী। 

অনুষ্ঠানের শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়া ও গীতাপাঠের মাধ্যমে। বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে শিক্ষার্থীরাও বক্তব্য রাখে। 

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের প্রভাষক শরিফা রহমান সুইটি এবং হিসাববিজ্ঞানের প্রভাষক মোঃ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানটি সফল করার জন্য কলেজের সকল বর্ষের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️