চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা নদীতে ডুবে জেসমিন ওরফে কারিমা (৮) এবং ইসরাত খাতুন ওরফে বুড়ি (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখরআলী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

জেসমিন বাখরআলী টিকলির চর গ্রামের জহুরুল ইসলামের মেয়ে এবং ইসরাত চাকপাড়া গ্রামের মৃত কাজলের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়,পরিবারের অজান্তে তিন শিশু পদ্মা নদীতে গোসল করতে যায়। এ সময় সাঁতার না জানা জেসমিন ও ইসরাত পানিতে ডুবে গেলে তাদের সঙ্গে থাকা মাহিন (৬) বাড়িতে খবর দেয়। পরে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল পৌনে ৩টার দিকে জেসমিন এবং বিকেল সাড়ে ৪টার দিকে ইসরাতের মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার আব্দুর রাজ্জাক বলেন, দুই শিশু নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও নৌ-পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️