চাঁপাইনবাবগঞ্জে রাতের আঁধারে মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দূর্বৃত্তরা

বটতলাহাট বাবু পাড়ায় মা ভবানী দুর্গা ও কালী মাতা মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দূর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জে রাতের আঁধারে মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দূর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক:চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের বটতলাহাট বাবু পাড়ায় মা ভবানী দুর্গা ও কালী মাতা মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দূর্বৃত্তরা। 

স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দূর্বৃত্তরা মন্দিরের দুর্গা প্রতিমা ভাঙচুর করেন। এ ঘটনার পর থেকেই সনাতন সম্প্রদায়ের মানুষের মাঝে চাপা ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

রোববার সকালে জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার মো. রেজাউল করিমসহ যৌথবাহিনী ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, পুজা মন্ডপে সিসি ক্যামেরা রাখতে বলা হলেও সেটি তারা রাখেনি এবং রাত ১২ টার পরে পূজা কমিটির তরফ থেকে পাহারা রাখার কথা থাকলেও সেটিও তারা রাখেনি। এমনকি পাহারা থাকবে না সেটিও থানাকে অবহিত করা হয়নি।

বর্তমানে গোটা চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের টহল অব্যাহত আছে। আসামী ধরার জন্য পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ এসএম জাকারিয়া বলেন,দূর্বৃত্তদের বিরুদ্ধে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। দ্রুত এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটাজি জানান, প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে,বিষয়টি নিয়ে আমরা নেতৃবৃন্দ কথা বলেছি, সেই সাথে প্রত্যেক মন্দির কমিটিকে মন্ডপের প্রতিমা নিজেরা পাহারা দেওয়ার জন্য বলেছি। জেলা প্রশাসক আমাদের সাথে বসবেন বলেছেন, তার সাথে মিটিং এর পরই আমরা সিদ্ধান্ত দিব, আমরা পুজা করব কি করব না।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️