১ম থেকে ৫ম শ্রেণির ১১৯ কৃতী শিক্ষার্থীকে সাজেনূর বেগম বৃত্তি প্রদান

চাঁপাইনবাবগঞ্জে ১ম থেকে ৫ম শ্রেণির ১১৯ কৃতী শিক্ষার্থীকে সাজেনূর বেগম বৃত্তি প্রদান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও সনদপত্র তুলে দেয়া হয়

১ম থেকে ৫ম শ্রেণির ১১৯ কৃতী শিক্ষার্থীকে সাজেনূর বেগম বৃত্তি প্রদান

চাঁপাইনবাবগঞ্জে ১ম থেকে ৫ম শ্রেণির ১১৯ কৃতী শিক্ষার্থীকে ‘সাজেনূর বেগম বৃত্তি’ প্রদান করা হয়েছে। বুধবার সকালে জেলা শহরের নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসব বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও সনদপত্র তুলে দেয়া হয়। শিক্ষক সমিতি, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. হারুন-অর-রশিদ, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আব্দুল খালেক, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক তরিকুল আলম।

বৃত্তি প্রদান অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব সাজেনুর বেগম। অনুষ্ঠানে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের কৃতী শিক্ষার্থীদের মধ্যে প্রথম শ্রেণির ২১ জন, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ১৯ জন করে, চতুর্থ শ্রেণির ৩০ জন, পঞ্চম শ্রেণির ২৭ জন এবং বিশেষ পরীক্ষার তিনজনসহ মোট ১১৯জনকে বৃত্তি প্রদান করা হয়। এসময় বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে আতিয়া ও ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক আরিফুজ্জামান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️