চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজে পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজে পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”, স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার (১৭ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আবহমান বাংলার সংস্কৃতি ধারণ করে মেলায় ১২টি স্টল শিক্ষার্থীরা হরেক রকম দেশীয় পিঠার পসরা সাজিয়ে তোলে। প্রতিটি স্টলে ছিল দেশীয় পিঠায় ভরপুর বাহারি নামের সমাহার। কোনো কোনো স্টলে ছিলো ৬০ রকমেরও বেশি পিঠার বৈচিত্র। মেলায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার সরকারি-বেসরকারি দপ্তর প্রধান ও প্রতিনিধি উপস্থিত থেকে উৎসবের মাত্রা আরও বাড়িয়ে তোলেন। মেলায় উপস্থিত দর্শক/উপভোগকারীদের অনুভূতি ছিল খুবই ইতিবাচক।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন এ সফলতা সকলের। এটি একটি Collective Effort. তিনি বলেন, “আমরা সবাই মিলে কলেজটির ইমেজ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। কলেজের শিক্ষার্থীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদেরকে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াস চালাচ্ছি”। বিচারক প্যানেলের মূল্যায়নের ভিত্তিতে সেরা ৩টি স্টলকে পুরস্কৃত করা হয়।

শিক্ষার্থীদের পরিবেশনায় নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️