নামোশংকরবাটি কলেজের নবনির্মিত একতলা ভবনের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ডের নতুন হাট এলাকায় নামোশংকরবাটি কলেজের চারতলা ভিত বিশিষ্ট নবনির্মিত একতলা একাডেমিক ভবনের উদ্বোধন

নামোশংকরবাটি কলেজের নবনির্মিত একতলা ভবনের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ডের নতুন হাট এলাকায় নামোশংকরবাটি কলেজের চারতলা ভিত বিশিষ্ট নবনির্মিত একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। এছাড়া নবাবগঞ্জ মহিলা ফাজিল মাদ্রাসার চার তলা ভিত বিশিষ্ট একতলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। এসব ভবনে তিনটি করে শ্রেণিকক্ষ, ওয়াশ ব্লক, টয়লেট ব্লক এবং পানি সরবরাহ ও বৈদ্যুতিক সংযোগ থাকবে।

মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে এই দুটি উন্নয়নের কাজের উদ্বোধন করেন এবং এ উপলক্ষে পৃথক পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ।

এসময় তিনি ব্যবস্থাপনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে, মুক্তিযোদ্ধার পক্ষে স্বাধীনতার পক্ষে কাজ করার আহ্বান জানান। আব্দুল ওদুদ বর্তমান সরকারের আমলে দেশের এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন।

অধ্যক্ষ মো. আব্দুল জলিলের সভাপতিত্বে নামোশংকরবাটী কলেজের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, কলেজটির সহকারী অধ্যাপক গোলাম ফারুক মিথুনসহ শিক্ষকম-লী, অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

অপর দিকে সকাল ১১টায় নবাবগঞ্জ মহিলা ফাজিল মাদ্রাসা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার গভার্নিং বডির সভাপতি মাওলানা সোহরাব আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল আলম। সূচনা বক্তব্য দেন, মাদ্রাসাটির অধ্যক্ষ মো. আব্দুল্লাহিল কাফি।

শিক্ষা প্রকৌশল অধিদপ্ত, চাঁপাইনবাবগঞ্জের বাস্তবায়নে নামোশংকরবাটী কলেজের ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ৮৫ লাখ টাকা। সরকারের রাজস্ব খাতের অর্থায়নে ভবনটি নির্মাণ করা হয়েছে এবং নবাবগঞ্জ মহিলা ফাজিল মাদ্রাসার ভবনটিও নির্মাণ করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️