চাঁপাইনবাবগঞ্জে খেয়াঘাট পারাপারে শিক্ষার্থীদের ভাড়া মওকুফ ও বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

খেয়াঘাট পারাপারে বর্ধিত ভাড়া প্রত্যাহার ও পূর্বের ভাড়া বহাল রাখার দাবীতে মানববন্ধন কর্মসূচী হয়েছে চাঁপাইনবাবগঞ্জে

চাঁপাইনবাবগঞ্জে খেয়াঘাট পারাপারে শিক্ষার্থীদের ভাড়া মওকুফ ও বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

বদিউজ্জামান রাজাবাবু স্টা রিপোর্টার :খেয়াঘাট পারাপারে বর্ধিত ভাড়া প্রত্যাহার ও পূর্বের ভাড়া বহাল রাখার দাবীতে মানববন্ধন কর্মসূচী হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

সোমবার (১৭ই ফেব্রুয়ারি) সকালে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্ত্বরে এই মানববন্ধন কর্মসচী অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গা জাবালে নূর জামিয়াতুল ইসলামী মাদ্রাসার শিক্ষক মো. আব্দুল্লাহ, বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার মো. মেহেদি হাসান, যাদুপুর দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাফিসা খাতুন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর, গোহালবাড়ী, দূর্গাপুর, শিমুলতলা ও রামজীবনপুর গ্রামের কয়েক হাজার বাসিন্দা দৈনন্দিন জীবিকা নির্বাহ ও প্রয়োজনীয় কাজের জন্য গোহালবাড়ী (খালঘাট) খেয়াঘাট ব্যবহার করেন। এছাড়াও শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এই ৫ গ্রামের কয়েকশত শিক্ষার্থী এই খেয়াঘাট পার হয়ে দিনে কয়েকবার শহরে যাতায়াত করে। এই ঘাট ব্যবহারে প্রতিবার ২ টাকা হারে যাতায়াত ভাড়া দেয়া লাগলেও বিগত আওয়ামী সরকারের আমলে দূর্নীতির মাধ্যমে দেয়া টেন্ডারে খেয়া পারাপারের ২ টাকা ভাড়া বৃদ্ধি করে ৫  টাকা করা হয়, যা শিক্ষার্থীতো বটেই সাধারণ জনগনের জন্যও কষ্টসাধ্য। আর তাই নতুন বছরে খেয়াঘাট টেন্ডারের ডাক হওয়ার আগেই সাধারন ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীর খেয়া পারাপারের কথা বিবেচনা করে গোহালবাড়ী-খালঘাট খেয়াঘাটের পূর্বের ২ টাকা ভাড়া পূনর্বহালের দাবী জানানো হয় মানববন্ধন থেকে।

মানববন্ধনে এ সময় তফিজুল ইসলাম, জালাল উদ্দিন, লাল মোহাম্মদসহ কয়েকশ শিক্ষার্থী ও গ্রামবাসী উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক  আব্দুস সামাদের কাছে একটি স্মারকলিপি প্রদাণ করেন তারা

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️