চাঁপাইনবাবগঞ্জে বাসচাপায় নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আমনুরায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় সেলিনা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জে বাসচাপায় নারীর মৃত্যু
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আমনুরায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় সেলিনা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।

গতকাল রবিবার (৫ অক্টোবর)দুপুর সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতলা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সেলিনা বেগম (৫৪) ওই এলাকার সারবান আলীর স্ত্রী। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জামতলা মোড়ে নিজ বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন সেলিনা বেগম। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে আমনুরাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক রাজু আহমেদ জানান, বাসটির সন্ধানে আমরা কাজ করছি। নিহত সেলিনা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চাঁপাই প্রেস/চাঁ

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️