বিজিবির অভিযানে ককটেল উদ্ধার

সীমান্ত এলাকার হলুদিয়া গ্রাম থেকে ৩টি ককটেল ও ২টি ডেমেজ খোসা উদ্ধার

বিজিবির অভিযানে ককটেল উদ্ধার

মোঃ ইয়ামিন হাসান শুভ চাঁপাইনবাবগঞ্জ: ৪ অক্টোবর ২০২৪: চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর ফতেপুর বিওপির বিশেষ টহলদল আজ সকালে সীমান্ত এলাকার হলুদিয়া গ্রাম থেকে ৩টি ককটেল ও ২টি ডেমেজ খোসা উদ্ধার করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, ভারত থেকে বিস্ফোরক দ্রব্য এনে হলুদিয়া গ্রামের মাঠে লুকিয়ে রাখা হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ১০/২-এস থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, সন্দেহজনকভাবে একটি প্লাস্টিকের বালতীতে এসব বিস্ফোরক দ্রব্য লুকিয়ে রাখা ছিল। টহলদল সকালের দিকে তল্লাশি চালিয়ে এই বিস্ফোরকগুলো উদ্ধার করে এবং পরবর্তীতে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার জন্য বিজিবি নিয়মিত টহল পরিচালনা করছে এবং নাশকতা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে। বিস্ফোরক, অস্ত্র ও মাদকের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️