হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফল করতে লালমনিরহাটে সাংবাদিক সম্মেলন

লালমনিরহাট প্রতিনিধিঃশিশুদের হাম-রুবেলা রোগ থেকে সুরক্ষা দিতে আসন্ন “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬” বাস্তবায়নের লক্ষ্যে লালমনিরহাটে জেলা পর্যায়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০ এপ্রিল সকাল থেকে এই হামের ঠিকাদান কর্মসূচি চলবে।
রোববার (১৯ এপ্রিল ) বিকাল ৩টায় সিভিল সার্জন কার্যালয়, লালমনিরহাটের সম্মেলন কক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।
ক্যাম্পেইন চলাকালে জেলার ৫টি উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে শিশুদের বিনামূল্যে টিকা প্রদান করা হবে। অভিভাবকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী তাদের সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদত হোসেন সুসা এবং জেলা তথ্য অফিসার সৌমিক রায়।




