নারায়ণগঞ্জ সিটি এলাকায় ৭৮ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে

নারায়ণগঞ্জ সিটি এলাকায় ৭৮ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে

নারায়ণগঞ্জ প্রতিনিধিদেশব্যাপি চলমান হামের প্রাদুর্ভাব প্রতিরোধে সারাদেশের মতো নারায়ণগঞ্জেও আগামীকাল সোমবার থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে প্রায় ৭৮ হাজার শিশুকে হামের টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে পুরো জেলায় এ সংখ্যা সাড়ে ৩ লাখ। রবিবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম। লিখিত বক্তব্য পাঠ করেন নাসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাফিয়া আক্তার। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা এ টিকা পাবেন। যারা নিয়মিত ইপিআই টিকা কার্যক্রমের আওতায় এ টিকা পেয়েছেন ঐসব শিশুরাই ক্যাম্পেইনে এ টিকা পাবেন। তবে ক্যাম্পেইনের টিকা নেওয়ার ২৮ দিনের মধ্যে অন্য কোন টিকা নিয়ে থাকলে ঐ শিশুকে এ টিকা দেওয়া হবে না। পরবর্তীতে নিয়মিত টিকাদান কেন্দ্র থেকে বাদ পড়া শিশুরা এ টিকা নিতে পারবেন। 

ভ্রমনের কারণে অন্য জেলার শিশুরা এ জেলায় থাকলে তারা এ টিকা পাবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তবে ২ বছর বা এর কম বয়সী শিশু যারা ইপিআই টিকা কর্মসূচির আওতায় নিয়মিত টিকা নিচ্ছে তাদের টিকা কার্ড সঙ্গে আনার জন্য শিশুর অভিভাবকদের অনুরোধ জানান নাসিকের স্বাস্থ্য কর্মকর্তা। সেই সঙ্গে কর্মজীবী বাবা-মায়ের সুবিধার্থে ক্যাম্প গুলোতে সান্ধ্যকালীন টিকাদান কর্মসূচি চলবে। 

সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলে ২৯ হাজার ৯০৮ জন, নারায়ণগঞ্জ অঞ্চলে ২৮ হাজার ১০১ জন এবং বন্দরের কদম রসূল অঞ্চলে ১৯ হাজার ৯৭৫ জন শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে আর জানানো হয়, সারাদেশে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এ পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় হামের উপসর্গ নিয়ে ৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে ল্যাব টেষ্টে ১৯ জন হাম পজিটিভ চিহ্নিত হয়েছেন। আর নাসিক এলাকার ১৩ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যাদের ৪ জন ল্যাব টেষ্টে হাম পজিটিভ চিহ্নিত হয়েছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে জানানো হয়, সর্বশেষ দেশে ২০২০ সালের ডিসেম্বরে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন হয়েছিল। আতাউর রহমান, নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️