‎নবীগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে

‎নবীগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামে এই অভিযান চালানো হয়।

‎সেনাবাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেজর সাদমান সাকিব সাদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন সদরঘাট গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. জমির আহমদ (৩০) ও দেবপাড়া গ্রামের সামাদ মিয়ার ছেলে মো. মায়েদ মিয়া (৩৪)। অভিযানে আরও একজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে জানা গেছে।

‎তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম গাঁজা, ৫৩ হাজার ৯০০ টাকা, একটি কলকি ও চারটি কাঁচি উদ্ধার করা হয়।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান,আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হবে।

‎স্থানীয় বাসিন্দারা জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত ছিলেন। সেনাবাহিনীর এমন উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️