চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও ককটেল তৈরীর সরঞ্জামসহ ছোট ভাই আটক-বড় ভাই পলাতক

চাঁপাইনবাবগঞ্জ জহুরপুরটেক সীমান্তে অভিযান চালিয়ে গান পাউডার ও ককটেল তৈরীর সরঞ্জামসহ একজনকে আটক করেছে বিজিবি। এ সময় নয়ন নামে বড় ভাই কৌশলে পালিয়ে যায়

চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও ককটেল তৈরীর সরঞ্জামসহ ছোট ভাই আটক-বড় ভাই পলাতক

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ জহুরপুরটেক সীমান্তে অভিযান চালিয়ে গান পাউডার ও ককটেল তৈরীর সরঞ্জামসহ একজনকে আটক করেছে বিজিবি। এ সময় নয়ন নামে বড় ভাই কৌশলে পালিয়ে যায়।

আটক ব্যক্তি হলেন: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সূর্যনারায়নপুর ইউনিয়নের বেলপাড়ার বাবলু হক এর দুই ছেলে মামুন (২০) ও নয়ন(৩৫) পলাতক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান,পিএসসি।

বুধবার (৫ নভেম্বর)দুপুরে জহুরপুরটেক বিওপির টহলদল বিশেষ তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সূর্যনারায়নপুর ইউনিয়নের বেলপাড়ার মামুন এর বাড়িতে অভিযান চালিয়ে ২.৩ কেজি গান পাউডার ও ককটেল তৈরীর সরঞ্জামাদি উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান,পিএসসি বলেন: ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত অস্ত্র গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্যাদি,গবাদিপশু,মোবাইল,অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত গান পাউডার ও ককটেল তৈরীর সরঞ্জামাদিসহ আটককৃত এবং পলাতক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️