চুয়াডাঙ্গায় ভ্যান থেকে পড়ে গৃহবধুর মৃত্যু

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের কুলতলা গ্রামে কুলতলা মসজিদের সামনে ব্যাটারিচালিত পাখিভ্যান উল্টে সামেনা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গায় ভ্যান থেকে পড়ে গৃহবধুর মৃত্যু

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের কুলতলা গ্রামে কুলতলা মসজিদের সামনে ব্যাটারিচালিত পাখিভ্যান উল্টে সামেনা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত সামেনা খাতুন একই গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী। দুই মাস আগেই মারা গেছেন তার স্বামী আব্দুর রহমান।

দুই মাস আগে স্বামীকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সামেনা। তার /এমন অকাল মৃত্যু সবাইকে স্তব্ধ করে দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে সামেনা খাতুনসহ তিনজন মহিলা পাখি ভ্যানে চেপে কুলতলা গ্রাম থেকে আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্দেশ্যে রওনা হন। ভ্যানটি কুলতলা মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ একটি শিশু ভ্যানের সামনে চলে আসে। শিশুটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং মুহূর্তেই ভ্যানটি উল্টে যায়। এতে সামেনাসহ সবাই রাস্তায় পড়ে মারাত্মকভাবে আহত হন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর সামেনা খাতুনের মাথা রাস্তায় আঘাত পেয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️