আদিনা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আদিনা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আদিনা ফজলুল হক সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমিটি ২০২৬ এর উদ্যোগে পরীক্ষার্থীদের আজ এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

কমিটির আহ্বায়ক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল হক ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ আসগার হোসেন। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মোঃ খায়রুল ইসলাম, সহযোগী অধ্যাপক ও প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান, তানিয়া সুলতানা, সহকারী অধ্যাপক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, ইউসুফ আলী, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, শিক্ষার্থীদের মধ্যে আমিনুল ইসলাম, সাব্বির আহমেদ ও আব্দুল হালিম। 

অনুষ্ঠানে নির্বাচনী পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ছয়জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এরা হচ্ছেন-মানবিক বিভাগের রাহমাতিকা, শরিফা ও ইমা বিজ্ঞান বিভাগের তাসনিম ইসলাম, ফারজিয়া আক্তার ও সাহিদা খাতুন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন রাসায়ন বিভাগের প্রভাষক আশিক ইকবাল ও প্রাণিবিদ্যার বিভাগের প্রভাষক ইসরাত জাহান তুলি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️