নাচোলে অগ্নিকাণ্ডে একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে

নাচোলে অগ্নিকাণ্ডে একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। নাচোল পৌরসভার ৫নং ওয়ার্ডের মুরাদপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল বারেকের বাড়িতে শনিবার ভোর ৪টার দিকে এঘটনা ঘটে

নাচোলে অগ্নিকাণ্ডে একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অগ্নিকাণ্ডে একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। নাচোল পৌরসভার ৫নং ওয়ার্ডের মুরাদপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল বারেকের বাড়িতে শনিবার ভোর ৪টার দিকে এঘটনা ঘটে।

আব্দুল বারেকের পরিবার সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৪টার দিকে বাড়িতে আগুন লাগে। স্থানীয়দের চেষ্টার পাশাপাশি ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্র্মীরা এসে আগুন নিয়ন্তণে আনেন। আগুনে বাড়ির দুটি ঘরের আসবাবপত্র, থালা-বাসন, খাদ্যসামগ্রীসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে মাথা গোঁজার মতো ঠাঁইটুকুও নেই। এমনকি বাড়িতে কোনো খাদ্যসমগ্রী ও পরনের কাপড় নেই।

নাচোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার গোলাম মোস্তফা জানান, টিনের বাড়িটিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়েছে ৫০ হাজার টাকা এবং উদ্ধার করা হয়েছে প্রায় ১ লাখ টাকার মালামাল। তিনি বলেন তাদের কাছে (আগুনে ক্ষতিগ্রস্তদের) ফায়ার সার্ভিসের নম্বর না থাকায় ৯৯৯ নম্বরে ফোন করে এবং আমরা সেই ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু দেরি হয়ে যায়। তাছাড়া টিনের বেড়া ও টিনের চালা হওয়ার কারণে দ্রুতই পুড়ে যায়।

এদিকে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন ও পৌরসভার সংরক্ষিত ৪, ৫ ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর নাজনীন আক্তার নাজ।

এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত দরিদ্র বারেকের পরিবার সরকারি ও বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️