শিবগঞ্জে ট্রাক চাপায় পথচারী নিহত

ট্রাকের চাপায় এক পথচারী নিহত হয়েছেন

শিবগঞ্জে ট্রাক চাপায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাপায় জাহান্নারা বেগম (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার(৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত জাহান্নারা বেগম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ বেকিমোর এলাকার মৃত ওয়াজেদ আলীর মেয়ে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় লোকজন জানান,কানসাট মিলিক মোড়ে রাস্তা দিয়ে সোনামসজিদ অভিমুখে যাচ্ছিলেন জাহান্নারা বেগম। এ সময় দ্রুতগতির একটি ট্রাক অপর একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই বৃদ্ধা মহিলাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে।

ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️