চাঁপাইনবাবগঞ্জে সিমেন্টের টিনে চাপা পড়ে একজনের মৃত্যু

কারো কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে সিমেন্টের টিনে চাপা পড়ে একজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে সিমেন্টের টিনে চাপা পড়ে মো. মোশা ওরফে মোশারফ (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মারা যাওয়া মোশারফ জেলার সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শাহজাহানপুর গ্রামের সাইদুর রহমান ওরফে সায়েদের ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর বাজারে ফয়েজ নামের এক ব্যক্তির রড সিমেন্ট ও টিনের দোকানে সিমেন্টের টিনের বান্ডিল হতে ৩ জন ব্যক্তি টিন বের করছিলেন। এসময় মোশারফের ওপর সমস্ত টিন পড়ে গেলে তিনি চাপা পড়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে কারো কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি সাজ্জাদ হোসন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️