চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু 

চাঁপাইনবাবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে পৃথক স্থানে ২ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু 

চাঁপাইনবাবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে পৃথক স্থানে ২ জনের মৃত্যু হয়েছে। 

১৬ মে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শেখপাড়া ও বালিয়াডাঙ্গা ইউনিয়নের দুর্গাপুরে এ ঘটনা দুটি ঘটে।

মৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর শেখপাড়ার গুধু শেখের মেয়ে তারিফা (১৭) ও বালিয়াডাঙ্গার দুর্গাপুর গ্রামের কুরবান আলীর ছেলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রিশাত (১১)।

বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা আতাউল হক কমল জানান, সন্ধ্যার কিছুক্ষণ আগে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের দুর্গাপুরে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বাগানে আম কুড়াতে যায় রিশাত। এর কিছুক্ষণ পর হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়।

অপর দিকে মহারাজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য শরিফুল আলম জানান, বাড়ির সামনে ঝড় বৃষ্টির সময় আম কুড়াতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তারিফা মারা যায়। 

এ দুটি ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️