ঠাকুরগাঁওয়ে সাঁতার প্রশিক্ষণে এসে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ পুকুরে সাঁতার প্রশিক্ষণে এসে আয়মান হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁওয়ে সাঁতার প্রশিক্ষণে এসে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ পুকুরে সাঁতার প্রশিক্ষণে এসে আয়মান হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সাঁতার প্রশিক্ষণের সময় এ দূর্ঘটনা ঘটে। নিহত আয়মান হোসেন সদর উপজেলার নারগুন কহরপাড়া গ্রামের আরিফ হোসেনের ছেলে । এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার উপজেলা পরিষদের পুকুরে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ চলাকালে ডুবে যায় আয়মান। প্রায় ঘন্টা খানেক সময় নিয়ে খোঁজাখুজির পর ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মাশহুর রহমান নামের এক সাঁতার প্রশিক্ষনার্থীর অভিভাবক বলেন, বাচ্চাদের প্রশিক্ষণে পাঠানো হয়েছে সাঁতার শেখানোর জন্য। সন্তানের মরদেহ ফেরত নিয়ে যাবার জন্য না। নিরাপত্তা নিশ্চিত না করার জন্য এমন মৃত্যু হয়েছে। এটা তাদের অবহেলা এবং ইউএনও এর জন্য দায়ী। এর দায় তাদের নিতে হবে।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, এটি অনাকাঙ্খিত ঘটনা। এমন মৃত্যু কাম্য নয়।

ঘটনার সতত্যা নিশ্চিত করে, ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান বলেন, সাঁতার প্রশিক্ষণে এসে শিশুর মৃত্যুর ঘটনায় একটি (ইউডি)অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️