‎বিনা বিচারে ৩০ বছর কারাভোগের পর মুক্তি পেলেন মানসিক প্রতিবন্ধী কনু মিয়া

বিচার ও সাজা ছাড়াই দীর্ঘ ৩০ বছর কারাভোগের পর অবশেষে মুক্তি পেলেন মানসিক প্রতিবন্ধী কনু মিয়া (৫৫)।

‎বিনা বিচারে ৩০ বছর কারাভোগের পর মুক্তি পেলেন মানসিক প্রতিবন্ধী কনু মিয়া

স্বপন রবি দাশ-হবিগঞ্জ প্রতিনিধি:‎বিচার ও সাজা ছাড়াই দীর্ঘ ৩০ বছর কারাভোগের পর অবশেষে মুক্তি পেলেন মানসিক প্রতিবন্ধী কনু মিয়া (৫৫)। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে হবিগঞ্জ জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

‎হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সিংহগ্রামের বাসিন্দা কনু মিয়া মানসিক ভারসাম্যহীন অবস্থায় ১৯৯৫ সালের ২৫ মে রাতে ঘুমের মধ্যে ভুলবশত তার মা ম্যাজেস্টর বিবিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পর গ্রামবাসীর হাতে আটক হয়ে পুলিশের কাছে দায় স্বীকার করেন তিনি। তারপর থেকেই শুরু হয় তার বন্দিজীবনের নির্মম অধ্যায়।

‎এরপর দীর্ঘ তিন দশক পার হলেও হয়নি কোনো বিচার, হয়নি শাস্তির আদেশ। কাটিয়েছেন টানা ৩০ বছর ২ মাস ১৯ দিন। পরিবারের সদস্যরাও ধীরে ধীরে ভুলে যান তাকে। অনেকে ভাবতেন,কনু মিয়া হয়তো আর বেঁচে নেই।

‎এই দীর্ঘ নিঃসঙ্গতা ও অবহেলার অবসান ঘটান হবিগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মুহম্মাদ আব্বাছ উদ্দিন। তিনি ব্যক্তিগত উদ্যোগে খুঁজে বের করেন মামলার বাদীপক্ষকে এবং আইনি সহায়তা প্রদান করেন। পরবর্তীতে লিগ্যাল এইডের নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট এম এ মজিদ জামিন আবেদন করলে, গত ১৪ জুলাই হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম কনু মিয়ার জামিন মঞ্জুর করেন।

‎আজ সকালে কারাগার থেকে বের হয়ে মুক্ত আকাশের নিচে দাঁড়ান কনু মিয়া। তার চাচাতো ভাই মোহন মিয়া বলেন, “আমরা এতদিন জানতাম তিনি হয়তো মারা গেছেন। তাই ভুলে গিয়েছিলাম। হঠাৎ জানতে পারি তিনি এখনো জীবিত এবং আজ মুক্তি পাচ্ছেন। এটা এক বিস্ময়কর অনুভূতি।

‎এই ঘটনা দেশের বিচার ও মানবাধিকার ব্যবস্থার এক জাগ্রত প্রশ্নের জন্ম দেয়। দীর্ঘদিন ধরে বিচারবিহীন বন্দিত্বে থাকা এক মানসিক রোগীর মুক্তি- যদিও দেরিতে এসেছে- তবুও মানবিক রাষ্ট্রের এক আশার আলো হয়ে ধরা দেয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️