বুড়িচংয়ে টিসিভি ভ্যাকসিন ক্যাম্পেইন কেন্দ্র পরিদর্শন

বুড়িচংয়ে টিসিভি ভ্যাকসিন ক্যাম্পেইন চলাকালীন সময়ে বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূইয়া।

বুড়িচংয়ে টিসিভি ভ্যাকসিন ক্যাম্পেইন কেন্দ্র পরিদর্শন

মোঃ আবদুল্লাহ বুড়িচং:বুড়িচংয়ে টিসিভি ভ্যাকসিন ক্যাম্পেইন চলাকালীন সময়ে বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূইয়া।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম পরিদর্শনকালে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। 

এ সময় নির্ধারিত বয়সের সকল শিশুকে টিকাদানের আওতায় আনার আহ্বান জানান এবং স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মালেকুল আফতাব ভূইয়া টিকাদান কার্যক্রমের অগ্রগতি, স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, ভ্যাকসিন সংরক্ষণের মান ও সামগ্রিক পরিবেশ ঘুরে দেখেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. মালেকুল আফতাব ভূইয়া বলেন, টিসিভি ভ্যাকসিন টাইফয়েড প্রতিরোধে অত্যন্ত কার্যকর। প্রতিটি শিশুকে এই টিকার আওতায় আনতে অভিভাবক ও শিক্ষকদের সচেতন ভূমিকা রাখতে হবে।

এ সময় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপজেলা স্বাস্থ্য বিভাগের এই উদ্যোগকে স্বাগত জানান এবং সকলে মিলে সফলভাবে ক্যাম্পেইন সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️