‎সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন হবিগঞ্জের কৃতি সন্তান আল রেজা মো. আমির

‎হবিগঞ্জের কৃতি সন্তান ও সুপ্রিম কোর্টের আইনজীবী আল রেজা মো. আমির বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন

‎সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন হবিগঞ্জের কৃতি সন্তান আল রেজা মো. আমির

স্বপন রবি দাস হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের কৃতি সন্তান ও সুপ্রিম কোর্টের আইনজীবী আল রেজা মো. আমির বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

‎আল রেজা মো. আমির হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের বাগেরখাল গ্রামের সন্তান। তাঁর বাবা মো. আব্দুর রউফ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা। বর্তমানে তাঁদের পরিবার হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ আবাসিক এলাকায় বসবাস করছেন।

‎শিক্ষাজীবনে আল রেজা মো. আমির ছিলেন মেধাবী। সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০০৬ সালে মাধ্যমিক ও ২০০৮ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরবর্তী সময়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি (অনার্স) ডিগ্রি অর্জন করেন।

‎২০১৪ সালে ঢাকা জজকোর্টে আইন পেশায় যোগদানের মাধ্যমে তাঁর পেশাজীবনের সূচনা হয়। ২০১৭ সাল থেকে তিনি সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। আইন পেশায় নিষ্ঠা, দক্ষতা ও সুনামের কারণে সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে তাঁর এই নিয়োগকে হবিগঞ্জবাসী স্বাগত জানিয়েছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️