চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারসহ তিন ছিনতাইকারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে দুটি ধারালো অস্ত্রসহ ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অভিযোগে তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারসহ তিন ছিনতাইকারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে দুটি ধারালো অস্ত্রসহ ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অভিযোগে তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে শহরে আসামিদের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনাববগঞ্জ শহরের আরামবাগ মহল্লার আক্তার আলীর ছেলে এনামুল হক ওরফে এনা, মাঝপাড়া মহল্লার মৃত কাউসারের ছেলে রুবেল ও শান্তিমোড় এলাকার মিজানুর রহমানের ছেলে আওয়াল।

পুলিশ জানায়, গত ১৪ জানুয়ারি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জে আসেন পৌর এলাকার নয়নশুকা কামারপাড়া মহল্লার আব্দুর রউফের ছেলে রবিউল হক। তারা ভোরে অটোরিকশা করে বাসায় ফেরার পথে শহরের পিটিআই পেট্রোলপাম্প এর পাশে ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে।

পরে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে দুইটি আইফোন, নগদ ১২হাজার টাকা, আটটি ব্যাংকের চেকবই, হিরের আংটিসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীদের আজ সকালে সদর থানায় মামলা করেন।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান,তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ছিনতাইতারীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে আইফোন, ভিসা কার্ড,চেক বইসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️