রাজশাহীর মোহনপুরে অটোরিক্সা থেকে ফেন্সিডিল উদ্ধার 

রাজশাহী জেলার মোহনপুরে অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা।

রাজশাহীর মোহনপুরে অটোরিক্সা থেকে ফেন্সিডিল উদ্ধার 

নিজস্ব প্রতিবেদন: রাজশাহী জেলার মোহনপুরে অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা।

পলাতক ব্যক্তি হলেন: রাজশাহী জেলার মোহনপুরে থানাধীন খাড়ইল বাকশিমইল এলাকার সিরাজুল ইসলাম এর ছেলে খোরশেদ আলম ওরফে সবুজ(৩২)

গতকাল রবিবার (১৯ মে ) রাত সাড়ে ১০ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান এর নেতৃত্বে রাজশাহী জেলার মোহনপুর থানাধীন পওরপুর এলাকা নওগাঁ রাজশাহীগামী সড়কে চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি ব্যাটারি চালিত অটোরিক্সা তল্লাশির সিগন্যাল দিলে দ্রুত বেগে সামনে যেয়ে খাদে অটোরিক্সা ফেলে খোরশেদ আলম ওরফে সবুজ নামে একজন বিলের মধ্যে দিয়ে পালিয়ে যায়।

এ সময় অটোরিক্সা তল্লাশী করলে ৫টি জ্যাকেটে বিশেষ কায়দায় ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং পলাতক ব্যক্তিকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️