মান্দায় ভূয়া এফিডেভিটে স্কুল ছাত্রীকে বিয়ে-সাইবার ট্রাইব্যুনালে মামলা

নওগাঁর মান্দায় উপজেলায় ভূয়া এফিডেভিট তৈরি করে নবম শ্রেণির ছাত্রীকে বিয়েসহ ফেসবুক ও টিকটকে ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে মামলা করাএ হয়েছে

মান্দায় ভূয়া এফিডেভিটে স্কুল ছাত্রীকে বিয়ে-সাইবার ট্রাইব্যুনালে মামলা

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : নওগাঁর মান্দায় উপজেলায় ভূয়া এফিডেভিট তৈরি করে নবম শ্রেণির ছাত্রীকে বিয়েসহ ফেসবুক ও টিকটকে ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে মামলা করাএ হয়েছে। মামলায় আসামি করা হয়েছে খাজেদ আলী নামের এক ব্যক্তিকে।

অভিযুক্ত খাজেদ আলী মান্দা সদর ইউনিয়নের কয়াপাড়া গ্রামের বাসিন্দা। মারুফা আক্তার নামে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। আদালতের নির্দেশে নওগাঁ পিবিআই মামলাটি তদন্ত করছেন।  

মামলার বাদি মনোয়ারা বিবি বলেন, ‘আমার মেয়ে মেরিনা আক্তার মুস্তারী স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। টিউশনি পড়তে যাওয়ার পথে গতবছরের ১০ অক্টোবর আসামি খাজেদ আলী তাকে রাস্তা থেকে তুলে একটি বাড়িতে নিয়ে যায়। পরে ভয়ভীতি দেখিলে একটি ফাঁকা স্ট্যাম্পে মেয়ের সাক্ষর নেন তিনি । বিষয়টি প্রকাশ না করতেও মেয়েকে হুমকি দেন আসামি খাজেদ আলী ।’

বাদি মনোয়ারা বিবি আরও বলেন, মেয়ের স্বাক্ষরিত ফাঁকা স্ট্যাম্পে নওগাঁয় নোটারী পাবলিকের কার্যালয়ে সম্পাদন দেখিয়ে বিয়ের কাগজপত্র তৈরি করেন আসামি খাজেদএ আলী। পরে ভূয়া ওই এফিডেভিট ও মেয়ের কিছু ছবি ফেসবুক ও টিকটকে ছড়িয়ে দেওয়া হয়। দাবি করা হয় ৫ লাখ টাকার চাঁদা। ঘটনায় রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতে ১৯ ফেব্রুয়ারি মামলা করেছি। ৩০ শে এপ্রিল বুধবার দুপুরে মান্দা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মনোয়ারা বিবি অভিযোগ করে বলেন, ‘আসামি খাজেদ আলীর স্ত্রী মারুফা আক্তার আমার মেয়েকে সতীন দাবি করছে। সেই উদ্ধৃতি দিয়ে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ করাও হয়েছে। যা ভিত্তিহীন ও মানহানীকর।’    

এ প্রসঙ্গে জানতে অভিযুক্ত খাজেদ আলীর মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

জানতে চাইলে নওগাঁ পিবিআইয়ের ওসি আব্দুর রাজ্জাক বলেন, আদালতের নির্দেশে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। খুব শিগগিরই আদালতে প্রতিবেদন দেওয়া হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️