নওগাঁ জুলাই যোদ্ধা পেল স্বাস্থ্য কার্ড

জুলাই-আগস্ট ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে।

নওগাঁ জুলাই যোদ্ধা পেল স্বাস্থ্য কার্ড

এবিএস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ : জুলাই-আগস্ট ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে এই কার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুনীর আলী আকন্দ, নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী এবং অতিরিক্ত জেলা প্রশাসক এএইচ ইরফান উদ্দিন আহমেদ।

জানা গেছে, অনুষ্ঠানে মোট ৫৭ জন আহত ব্যক্তির হাতে সরকারি স্বাস্থ্য কার্ড তুলে দেওয়া হয়। এই কার্ডধারীরা সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন। 

নওগাঁর এই ৫৭ জন আহত যোদ্ধার মধ্যে একজন জুনাইদ হোসেন জুন। ২০২৪ সালের ১৮ জুলাই পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগের লাঠিয়াল বাহিনীর হামলায় গুরুতর আহত হন তিনি। সেই ভয়াবহ দিনের কথা স্মরণ করে জুনাইদ বলেন, "আমরা সেদিন রাজপথে নেমেছিলাম একটি মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে। কিন্তু আমাদের কণ্ঠ রুদ্ধ করতে স্বৈরাচারী সরকারের পৃষ্ঠপোষকতায় কিছু শক্তি বর্বর হামলা চালায়। আমি নিজে প্রচণ্ড মার খেয়েছি, কিন্তু আমাদের আন্দোলনের মনোবল ভাঙেনি।

স্বাস্থ্য কার্ড পাওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, "এই কার্ড আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের চিকিৎসা সেবায় সহায়তা দেবে। কিন্তু আমরা কখনো এসব কার্ড পাওয়ার আশায় রাজপথে নামিনি। আমরা জীবন বাজি রেখেছি অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️